রেলমন্ত্রী :রেলে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 জানুয়ারী 2022, 01:41 দুপুর
•
236 বার পঠিত
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন :রেলে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে অর্ধেক যাত্রী নেয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
আজ মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে শপিং মলসহ কাম- গেস্ট হাউস নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।