রেজা কিবরিয়ার পরিবর্তে রাশেদ খান ণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক
রেজা কিবরিয়ার পরিবর্তে রাশেদ খানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচন করা হয়েছে।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও রাশেদ- নূরের মধ্যে চলছে দ্বন্ধ। এমনকি নূরের বিরুদ্ধে আনা হয়েছে বিভিন্ন অভিযোগ । দ্বন্ধের এক পর্যায়ে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া রাশেদ-নূরকে দল থেকে সাময়িক বরখাস্ত করেন।
কিন্তু দলের কেন্দ্রীয় কমিটি থেকে মাঠ পর্যায়ের কর্মীরা এসন সিদ্ধান্ত মেনে নিতে পারে নি। ফলে সর্বশেষে রেজা কিবরিয়াকে সরিয়ে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে দলটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে।
সোমবার (১৯ জুন) রাতে দলটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, সোমবার দলের জরুরি সভায় রেজা কিবরিয়ার পরিবর্তে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। রেজা কিবরিয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সদস্য সচিব হিসেবে নুরুল হক নুর থাকছেন।