শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রবিবার ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ডিসেম্বর 2021, 07:59 সকাল • 293 বার পঠিত
রবিবার ঢাকা নগর পরিবহনের  যাত্রা শুরু

গণপরিবহন ব্যাবস্থায় লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ১২০টি নতুন বাস নিয়ে চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলাচল করবে এসব পরিবহন।

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আরো আগে ৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরোনো কোনো বাস চলবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। ঐ দিন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলাচলকারী পরিবহনের চালক ও সহযোগীর একটি নির্দিষ্ট পোশাক থাকবে।