শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাত ১১টার পর থেকে গাজীপুরে রাতে চলবে না আঞ্চলিক পরিবহন

মোহাম্মদ খাইরুল আমিন • 15 আগস্ট 2022, 10:26 দুপুর • 238 বার পঠিত
রাত ১১টার পর থেকে গাজীপুরে রাতে চলবে না আঞ্চলিক পরিবহন

গাজীপুরে জেলা ও মহানগরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে রাতে তাকওয়া পরিবহনসহ জেলা ভিত্তিক আঞ্চলিক কোনো পরিবহন চালানো হবে না বলে জানিয়েছেন জেলার পরিবহন ও শ্রমিক নেতারা।

জানা যায় পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা ইমান আলী বলেন, , রাতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সড়ক-মহাসড়কে বাসে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও ধর্ষণ প্রতিরোধে রোববার দুপুরে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মাওনা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আয়োজিত পরিবহন মালিক, চালক-সহকারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ৯ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলেও মতবিনিময় সভায় জানানো হয়।  

সম্প্রতি তাকওয়া পরিবহনে ছিনতাই ও গণধর্ষণের ঘটনা ঘটেছে, যা গাজীপুরের পরিবহন ইতিহাসে কখনো ঘটেনি। এটা পরিবহন সেক্টরের জন্য লজ্জাজনক। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তাই সব চালক ও হেলপারের জাতীয় পরিচয়পত্র, ছবি সংগ্রহ করা হয়েছে।

 রাত ১১টার পর গাজীপুরের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে তাকওয়া পরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিদিন রাতে শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত দুটি টিম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তদারকি করছে। সিদ্ধান্ত উপেক্ষা করে যারা রাতে পরিবহন চালাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাতে জেলাভিত্তিক আঞ্চলিক পরিবহন চলাচল বন্ধে একটি মোবাইল টিম গঠন করে দিয়েছি। মোবাইল টিম দুটি মাইক্রোবাসে করে সার্বক্ষণিক টহল দিতে থাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জায়গাতে পাহারাদার নিয়োগ করা হয়েছে। এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত।

সিদ্ধান্ত না মেনে যে গাড়িগুলো চলবে তাদেরকে আমাদের লোকেরা আটক করে নির্দিষ্ট ডাম্পিং পয়েন্টে নিয়ে আটকে রাখবে। পরদিন ওই গাড়ি চলাচল বন্ধ করে চালককে সাসপেন্ড করা হবে।