শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় এক বৃদ্বার মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2022, 09:40 সকাল • 341 বার পঠিত
রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় এক বৃদ্বার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গংগারহাট সড়কের ওপর পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউপির ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড় গংগারহাট সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কাছ থেকে বাড়ি ফিরছিলেন নুর হোসেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সবুজ।