শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 26 সেপ্টেম্বর 2022, 03:20 দুপুর • 260 বার পঠিত
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত

পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায় একটি স্কুলে অতর্কিত বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২০ জন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। কী কারণে হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে তাৎক্ষণিকভাবে বলেন, তিনি শহরের স্কুল নং ৪৪-পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী এবং অ্যালেম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।