শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এখন ঢাকায়

মোহাম্মদ খাইরুল আমিন • 07 সেপ্টেম্বর 2023, 07:35 বিকাল • 271 বার পঠিত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এখন ঢাকায়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। তিনি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

এদিন সন্ধ্যায়ই রাশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা। আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সের্গেই লাভরভ বৈঠক করবেন। স্বাভাবিকভাবে তার ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসবে। 

বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে মধ্যে এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ৭ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। 

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলন শেষ করে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে একদিন থাকার পর তিনি ঢাকা থেকে ভারতের রাজধানী দিল্লিতে যাবেন।