শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার করোনা ভ্যাকসিন একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য: পুতিন

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 10:48 রাত • 633 বার পঠিত
রাশিয়ার করোনা ভ্যাকসিন একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য: পুতিন

রাশিয়ার করোনা ভ্যাকসিন বিশ্বখ্যাত কালাশনিকভ রাইফেল বা একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, দশক ধরে ওষুধ উৎপাদনে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তা এখনো আধুনিক ও উন্নত। সন্দেহ নেই এগুলোই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং নিরাপদ।

পুতিন বলেন, এটা আমাদের দাবি নয় যে, রাশিয়ার ভ্যাকসিন একে-৪৭ এর মতো নির্ভরযোগ্য। এই কথা বলেছেন ইউরোপীয় বিশেষজ্ঞ। আমিও মনে করি তিনি একেবারেই সঠিক।

নিজ দেশে উৎপাদিত চারটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা এরইমধ্যে সিঙ্গেল ডোজের স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। এটির নামকরণ করা হয়েছে স্পুটনিক লাইট। অবশ্য এক ডোজের ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল এখনো শুরু হয়নি।

গত বছর রাশিয়াই আনুষ্ঠানিকভাবে প্রথম করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি অনুমোদন করে। সম্প্রতি দ্য লানসেট জার্নালে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর এবং কার্যকারিতার হার ৯১ শতাংশ। বিশ্বের অনেক দেশেই করোনার ভ্যাকসিন হিসেবে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন ব্যবহার করছে।