রাশিয়ার হাতে ইউক্রেনের কেমিন্না শহরের পতন
রাশিয়ার নজরে আছে দনবাস। এই শহর দখল করে নিতে তক্কে তক্কে আছে তারা। তবে দনবাসের কেমিন্না শহর তারা দখল করে নিল। রাশিয়া বা ইউক্রেন না, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বাহিনীর হাতে কেমিন্নার পতন হয়েছে।
লুহানস্কের এই শহরের পতনের বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি।
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রায় ১৮ হাজার বাসিন্দার শহর কেমিন্না এখন রুশ বাহিনীর দখলে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো উত্তর ও দক্ষিণ দিক থেকে স্লোভিয়নস্ক ও ক্রামাতোর্স্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে ইজুম শহরের দক্ষিণে ইউক্রেইনীয় বাহিনীগুলোর সঙ্গে তাদের তীব্র লড়াই শুরু হয়েছে।
তবে যতো যাই হোক, রাশিয়ার বাহিনীগুলো লক্ষ্য একটাই। তারা দনবাস অঞ্চলে সুরক্ষিত ইউক্রেইনীয় অবস্থানগুলো ঘিরে ফেলার চেষ্টা করছে। রাশিয়ার বাহিনীগুলো দক্ষিণ দিক থেকে জাপোরিজজিয়া শহরে আক্রমণ করতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে ইউক্রেইনীয় বাহিনীগুলো সেখানে প্রতিরক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে তারা।
এর মধ্যে রাশিয়া জানায়, মারিউপোল তারা অধিকারে নিয়েছে। কিন্তু বিষয়টি এখনও পরিষ্কার নয়। ইউক্রেন এখনো শহরটিতে তাদের কিছুটা নিয়ন্ত্রণের দাবি করছিল।