শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টাল • 01 ডিসেম্বর 2021, 07:06 বিকাল • 337 বার পঠিত
রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের উস্কানি সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না। মঙ্গলবার তিনি লিথুয়ানিয়ার রিগা শহরে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার কথিত সেনা উপস্থিতি জোরদার করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনে রাশিয়ার যেকোনো ‘আগ্রাসনের কঠোর জবাব’ দেয়া হবে।

সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও ইউক্রেনে যেকোনো সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যদি আরেকবার একটি স্বাধীন দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ করে তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে।

গত কয়েকদিন ধরে মার্কিন গণমাধ্যমগুলো এই গুজব ছড়াচ্ছে যে, চলতি বছরের শীতকালেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।