শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ফিনল্যান্ডের

মোহাম্মদ খাইরুল আমিন • 19 আগস্ট 2022, 03:53 দুপুর • 268 বার পঠিত
রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ফিনল্যান্ডের

রাশিয়ার ২টি যুদ্ধ বিমান বৃহস্পতিবার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ চাইছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার দুইটি মিগ-৩১ যুদ্ধ বিমান ফিনল্যান্ড উপকূলে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।’ খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, ফিনিশ এয়ার ফোর্স আকাশসীমা লঙ্ঘনকারী বিমান সনাক্ত করতে ‘অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে। ফিনিশ বর্ডার গার্ড এ ব্যাপারে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপি’কে বলেন, স্থানীয় সময় সকাল ৯:৪০ টায় (গ্রিনিচ মান সময় ০৬৪০ টা) এ লঙ্ঘনের ঘটনা ঘটে এবং প্রায় দুই মিনিট সময় ধরে সেখানে আকাশসীমা লঙ্ঘন করা হয়। এ সময় বিমান দুইটি প্রায় এক কিলোমিটার পথ পশ্চিমদিকে উড়ে যায়।

ফিনল্যান্ড গত মে মাসে নর্থ আটলান্টিক জোটের সদস্যপদ চাওয়ার মাধ্যমে তাদের দেশের কয়েক দশকের সামরিক জোট নীতি পরিহার করে। ইউক্রেনে মস্কোর আগ্রাসনে বিস্মিত হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার সাথে ইউক্রেনের ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।