শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন নতুন সেনাপ্রধান

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2021, 09:50 সকাল • 645 বার পঠিত
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন নতুন সেনাপ্রধান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান। এসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিভিন্ন দুর্যোগসহ সংকটময় মুহূর্তে জাতির প্রয়োজনে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসেছে।

রাষ্ট্রপতি জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধানের পেশাদারিত্ব ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে এবং জাতির প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দায়িত্ব পালনে নতুন সেনা প্রধানের সফলতা কামনা করেন।