শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2022, 09:28 সকাল • 257 বার পঠিত
রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী আইজিপি সাক্ষাৎকালে দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।