রাষ্ট্রদ্রোহের অভিযোগে সৌদিতে ৩ সেনা সদস্যের মৃত্যুদণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
11 এপ্রিল 2021, 10:34 দুপুর
•
307 বার পঠিত
রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এখবর জানিয়েছে। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল।
তিন অভিযুক্তের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের প্রতি সরকারের আস্থা আছে। সৌদি আরবে সেনা সদস্যদের সাজার ঘটনা বিরল।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ১৮৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।