শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রধর্ম ইসলাম অস্বীকার করে নিকৃষ্ঠ কাজ করেছেন প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2021, 08:58 সকাল • 347 বার পঠিত
রাষ্ট্রধর্ম ইসলাম অস্বীকার করে নিকৃষ্ঠ কাজ করেছেন প্রতিমন্ত্রী

যে দেশের ৯০ ভাগের অধিক মুসলমান সে দেশে রাষ্ট্রধর্ম ইসলাম হবে এটাই স্বাভাবিক। গুটিকয়েক ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সাংবিধানিক পরিবর্তন মোটেও যুক্তিযুক্ত নয়। বাগানে ভিন্ন প্রজাতির গাছ থাকলেই সেটা যেমন বন হয়না আবার বনেও দু-একটা ফলের গাছ থাকতে পারে তাই বলে সেটা বাগান হয় না। 
দেশের বর্তমান সংবিধান গণতন্ত্র চর্চার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেছেন, সরকারের একজন প্রতিমন্ত্রী এরশাদকে কটুক্তি করে এবং রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, প্রতিমন্ত্রী সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। এরশাদ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটুক্তি করেছেন। গতকাল বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর মহানগর ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। তাতেও রাষ্ট্রধর্ম ইসলাম সমুন্নত আছে। তাই কটুক্তি করে ঐ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। ক্ষমা না চাইলে দেশের মানুষ একদিন এর বিচার করবে। তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সাথে সকল ধর্মের অধিকার সাংবিধানিকভাবেই নিশ্চিত করেছিলেন এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস আর ক্ষমতা কারো নেই।