রানি এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বারবাডোজ
একসময়ের ব্রিটিশ উপনিবেশ বারবাডোজ আগামী সপ্তাহে রানি এলিজাবেথকে তাদের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিতে যাচ্ছে। এর ফলে দেশটিতে আনুষ্ঠানিকভাবে প্রায় ৪০০ বছরের ঔপনিবেশিক সম্পর্কের অবসান হতে চলেছে।
আগামী সপ্তাহেই হেড অব স্টেট পদ থেকে রানি এলিজাবেথের নাম বাদ দেওয়া হবে। সংসদীয় গণতান্ত্রিক দেশটির এই সিদ্ধান্ত ব্রিটিশ প্রভাব থাকা অন্য দেশগুলোকে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বারবাডোজ। দেশটিতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেলের মতো পদ রয়েছে। এরপরেও হেড অব স্টেট বা রাষ্ট্রপ্রধানের পদে ছিল ব্রিটেনের রানি এলিজাবেথের নাম। স্বাধীনতা লাভের প্রায় ৫৫ বছর পর শাসন ব্যবস্থায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বারবাডোজ। আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রজাতন্ত্র হিসেবে আবির্ভূত হবে দেশটি।