শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাঙ্গামাটিতে আগুন, ৬টি দোকান ও বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ খাইরুল আমিন • 01 আগস্ট 2022, 02:02 দুপুর • 339 বার পঠিত
রাঙ্গামাটিতে আগুন, ৬টি দোকান ও বসতঘর পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম এলাকায় রোববার রাত তিনটার দিকে অগ্নিকান্ডে ৬টি দোকান ও  বসতঘর  ভস্মীভূত হয়েছে।  

রাঙ্গামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু জানান, গতকাল রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এদিকে, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আজ সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত  এলাকায় পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ ছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।