শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর

অনলাইন নিউজ পোর্টাল • 24 এপ্রিল 2021, 09:42 সকাল • 225 বার পঠিত
রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর

আজ ২৪ এপ্রিল শনিবার, রানা প্লাজা ট্র্যাজেডির ৮ বছর। ২০১৩ সালের এই দিনে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা ধ্বসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের প্রাণহানি হয়। সময়ের সাথে সাথে দেশের গার্মেন্টস খাতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি বিলীন হতে চলেছে। কিন্তু এখনো থামেনি কান্নার রোল। স্বজন হারানো পরিবারগুলোতে এখনো চলছে শোকের মাতম।
 
ভবন ধসে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এ ঘটনায় পরবর্তী বিভিন্ন সময়ে চারটি মামলা হয়। চারটি মামলা হলেও সেখান থেকে একটি মাত্র মামলা নিষ্পত্তি হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে রানা ও তার মায়ের বিরুদ্ধে দুদকের মামলা নিষ্পত্তি হলেও এখন পর্যন্ত বাকি তিন মামলা নিষ্পত্তির খবর নেই। আবার হত্যা ও ইমারত আইনের রাজউকের মামলাটির এখনো সাক্ষ্যগ্রহণই শুরু হয়নি।