রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 10:46 দুপুর
•
264 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় একজন এবং উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তি নওগাঁর বাসিন্দা এবং উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন রয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন ১৯২ জন। নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।