শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 29 জানুয়ারী 2022, 11:06 দুপুর • 282 বার পঠিত
রামেক  হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, রামেক  হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। মৃতরা রাজশাহী ও নওগাঁ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ। যা গতকাল ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে, রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এর আগে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।