শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 10:44 দুপুর • 326 বার পঠিত
রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু

 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৯ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন,  নাটোর ২, নওগাঁ ২, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, জয়পুরহাট, চুয়াডাঙ্গা ও পাবনার ১ জন করে। হাসপাতালটিতে গত ছয়দিনে ১০১ জনের মৃত্যু হলো।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত ১দিনে আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৮৯ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।