শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 09:15 সকাল • 265 বার পঠিত
রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গে ২ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৫ জনের মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে এবং নাটোরের ২ জন আছেন। গতকাল ১৪ জনের মৃত্যু হয়েছিল।

 ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৩ জন।