শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রামেক হাসপাতালে গত ২৪ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 09 আগস্ট 2021, 10:15 দুপুর • 115 বার পঠিত
রামেক হাসপাতালে গত ২৪ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  গত ১দিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।  

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন রোগী ছিলেন।

এদিকে এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও পবনার একজন মিলে মোট সাতজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ভর্তির পর নমুনা সংগ্রহের আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী।

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি আগস্ট মাসে ১৪২ জনের মৃত্যু হল। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ১দিনে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন রোগী। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৫১৩টি।