শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে করোনায় দু`জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 04:38 দুপুর • 746 বার পঠিত
রাজশাহীতে করোনায় দু`জনের মৃত্যু

করোনার উর্ধগতি দেশব্যাপি। এরই মধ্যে বুধবার (০৫ মে) দিনগত রাতে রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে  চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৪৯৪ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তাদের তিনজনের মরদেহই স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৪ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১২ জন।