শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2021, 11:08 দুপুর • 750 বার পঠিত
রাজশাহীতে ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু

পদ্মার তীর ঘেরা দেশের পশ্চিমাঞ্চচলের সীমান্তবর্তী বিভাগ, সবচেয়ে উষ্ণতম জেলা রাজশাহী। ঠান্ডা আবহাওয়ায় করোনা প্রভাব বিস্তার করলেও উষ্ণ জেলা রাজশাহী বর্তমানে দেশে করোনার অন্যতম হটস্পট। 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন এবং নাটোর ও নওগাঁর একজন করে।