শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীর বাঘা জিরো পয়েন্ট এলাকা জামায়াতের ৭ নেতাকর্মী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ফেব্রুয়ারি 2022, 10:33 দুপুর • 700 বার পঠিত
রাজশাহীর বাঘা জিরো পয়েন্ট এলাকা জামায়াতের ৭ নেতাকর্মী আটক

রাজশাহীর বাঘা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে জামায়াত এর মিছিল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।গত  বুধবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে রাজিব হোসেন, হাবাসপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, ঢাকাচন্দ্রগতি গ্রামের আবেদ আলীর ছেলে সেকেন্দার আলী, জোতরাঘব গ্রামের রফিজ উদ্দিনের ছেলে খোঁশবার রহমান, জোতনশি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নাফ, চণ্ডিপুর গ্রামের মাজদার রহমানের ছেলে নাসির উদ্দিন ও খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান।

এদিকে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বাঘা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ জামায়াত  এর বেশকিছু নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম। এ সময় বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়েন তারা। এতে এএসআই আব্দুর রহিম, মন্টু মিয়াসহ পাঁচজন আহত হন। পরে মিছিল থেকে সাত নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হবে।