শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 16 সেপ্টেম্বর 2021, 10:32 দুপুর • 291 বার পঠিত
রাজশাহী  হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। গত  বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুই, নাটোর ও পাবনার একজন করে রয়েছেন।
 
 পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।