শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিক্যাল হাসপাতালে গত ২৪ঘন্টায় ১৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 02 আগস্ট 2021, 09:35 সকাল • 218 বার পঠিত
রাজশাহী মেডিক্যাল হাসপাতালে গত ২৪ঘন্টায় ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে গত ১দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত(১ আগস্ট) সকাল ৮টা থেকে(২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

আজ(২ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ১দিনে মারা যাওয়া ১৫ জনের মধ্যে পজিটিভ ছিলেন সাতজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দু'জন ও পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ ও ছয়জন নারী ছিলেন।