রাজশাহী মেডিকেললে কোরোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2021, 09:35 সকাল
•
128 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১২ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। ১ জনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩, নওগাঁর ৪, কুষ্টিয়া ও পাবনার ১ জন করে রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে গত পাঁচদিনে ৮২ জনের মৃত্যু হল।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৩৫৪ জন।
গত ১দিনে আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। ওই হাসপাতালে করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা মোট ৪০৫টি।