রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুলাই 2021, 10:33 দুপুর
•
184 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন করে। হাসপাতালটিতে গত দুদিনে ৩৯ জনের মৃত্যু হলো।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
গত ১দিনে আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।