শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 10:03 দুপুর • 321 বার পঠিত
রাজশাহী মেডিকেলে  করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

 রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পজেটিভ ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। আজ মঙ্গলবার থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে আছেন।
 পরিচালক ব্রিগেডিয়ার আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।