রাজশাহী মেডিকেল কলেজে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 ফেব্রুয়ারি 2022, 11:00 দুপুর
•
320 বার পঠিত
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো দুইজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ২ জন। তিনি পাবনা জেলার বাসিন্দা। অন্যজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। তিনি নাটোর জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০নং ওয়ার্ডে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। দুইজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা ইউনিটের ২৯/৩০ নং ওয়ার্ডে তারা ভর্তি ছিলেন।