রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুলাই 2021, 10:21 দুপুর
•
317 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ১দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ১ জন, নওগাঁর ৫ জন ও ঝিনাইদহের ১ জন করে।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন।