রাজনীতি নিষিদ্ধ কওমি অঙ্গনে
অনলাইন নিউজ পোর্টাল
•
26 এপ্রিল 2021, 09:00 সকাল
•
241 বার পঠিত
কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি থেকে ‘মুক্ত’ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মাদ্রাসাগুলোর সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। হেফাজতে ইসলামকে ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই রবিবার রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় বোর্ডের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সরকার স্বীকৃত কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ছয়টি বোর্ড রয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে কওমি মাদ্রাসাগুলোর সব বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ ও নেবে শুধু আল-হাইআতুল উলয়া।