শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 11:17 দুপুর • 102 বার পঠিত
রাজধানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে কালাম হাওলাদার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। এসময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

গত বৃহস্পতিবার  রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে  ঢাকা মোহাম্মদপুর থানার শ্যামলী স্কয়ার শপিং এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালাম হাওলাদারকে আটক করা হয়।  
তিনি আরও জানান, কালাম এলাকার মাদক ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে নিজের মাদক ব্যবসার নিরাপত্তার স্বার্থে এ অস্ত্র ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা  বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।