শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ভয়ংকর মাদক আইসসহ তিন বিক্রেতা গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2021, 08:47 রাত • 485 বার পঠিত
রাজধানীতে ভয়ংকর মাদক আইসসহ তিন বিক্রেতা গ্রেফতার

রাজধানীর উত্তরা দক্ষিণখান ও মিরপুরের পল্লবীতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম ভয়ংকর মাদক আইসসহ (ক্রিষ্টাল মেথ) সুমন, ইমন ও নুরুল ইসলাম নামে তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

১৮ অক্টোবর তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. উত্তর অঞ্চলের সহকারী পরিচালক (এডি) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার তিন আসামীর মধ্যে নুরুল ইসলাম টেকনাফের শীর্ষ মাদক বিক্রেতা। তার মাধ্যমেই বাকিরা ঢাকায় আইস নিয়ে এসেছিল।