রাজধানীতে ট্রেনের ধাক্কায় ঝরল এক নারীর প্রাণ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 নভেম্বর 2021, 08:58 সকাল
•
287 বার পঠিত
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতনামা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বয়স আনুমানিক ৩৫। গতকাল দুপুরে দিকে দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু জানান, দুপুরে তিনি খিলক্ষেত রেলগেটে অনেক মানুষের ভিড় দেখতে পান। কাছে গিয়ে ওই নারীকে আহত অবস্থায় দেখতে পান। তখন জানতে পারেন, রেললাইনে বসে থাকা অবস্থায় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই নারীর। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। তিনি বলেন, স্থানীয় কেউ ওই নারীর নাম পরিচয় জানাতে পারেনি।