রাজধানীতে থাকবে না সিটিং-গেটলক নামে কোনো সার্ভিস
অনলাইন নিউজ পোর্টাল
•
10 নভেম্বর 2021, 04:25 দুপুর
•
299 বার পঠিত
আগামী তিনদিন মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে আয়োজিত এক সংবাদ তিনি এসব কথা বলেন।
বাস ভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। দূরপাল্লায় সিএনজিচালিত বাস নেই বললেই চলে। এরই মধ্যে ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা আগামীকাল থেকে মাঠে নামবে। বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।