রাজধানীতে রাত পর্যন্ত হতে পারে বৃষ্টি
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 এপ্রিল 2022, 04:57 দুপুর
•
851 বার পঠিত
আবহাওয়ার পূর্বাভাসে ঢাকায় বৃষ্টির কথা বলা ছিল। কিন্তু সারাটা দিন যেমন ভ্যাপসা গরম ছিল আর ছিল রোদ তাতে বৃষ্টির আশা করা ছিল দুস্কর। তবে দিন বিকেলে পা রাখতেই স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে।
আজ শুক্রবার বেলা তিনটার পর ঢাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। দস্যুর মতো চারদিকে ছোটাছুটি ছিল হাওয়ার। বৈশাখের এই সময়ে যেমন হুটোপুটি থাকে বাতাসের গায়ে তেমনই ছিল। আর ছিল হঠাৎ ঠাণ্ডা করে আনা অনুভূতির বৃষ্টির মাদকতা।
আবহাওয়া অফিস থেকে অবশ্য বড় একখণ্ড মেঘমালার ঢাকার দিকে এগিয়ে আসার কথা বলা হয়েছে। সেই সঙ্গে তারা জানিয়েছেন, রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে।
ঈদের কেনাকাটার জন্য ছুটির এই দিনের বিকেল বেলাটা যারা বেছে নিয়েছেন তারা আজ পড়েছেন কিছুটা ভোগান্তিতেই।