রাজধানীতে পাঁচ কেজি ‘ভয়ংকর’ মাদকসহ আটক ২
অনলাইন নিউজ পোর্টাল
•
16 অক্টোবর 2021, 11:00 দুপুর
•
380 বার পঠিত
ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ কেজি ভয়ংকর মাদক আইসসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার ভোরে অভিযান পরিচালনা করে তাদের দুজনকে আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তিনি জানান, রাজধানীতে প্রায় ৫ কেজি আইসের চালান জব্দ করা হয়েছে। টেকনাফের আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।