শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে অন্তঃসত্ত্বা নারী কেরোসিন ঢেলে আগুন দিল গায়

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 06:21 বিকাল • 292 বার পঠিত
রাজধানীতে অন্তঃসত্ত্বা নারী কেরোসিন ঢেলে আগুন দিল গায়

রাজধানীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিজের শরীরে কোরোসিন ঢেলে আগুন দিয়েছেন। তাতে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে মালিবাগের গুলবাগে এই ঘটনা ঘটে। শরীরে আগুন দেওয়া নারীর নাম পাপিয়া সারোয়ার মিম (১৮)। এই ঘটনায় মিমের স্বামী মো. রামিমকে আটক করেছে পুলিশ।

মিমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী। স্বামীর সঙ্গে গুলবাগে থাকতেন। স্বামী রামিমের মোবাইল রিচার্জের দোকান আছে। আজ দুপুর ১২টার দিকে পাপিয়া গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। 

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। কাছেই মিমের বাবার বাড়ি। সেখান থেকে তারাও আসেন। মিমের শরীরের আগুন নিভিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

মিমের মা এই ঘটনার জন্য রামিমের অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকাকে দায়ী করেছেন। তিনি জানান, একই কারণে বছর খানেক আগে মিম হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতাল থেকে রামিমকে আটক করেছেন। ফাঁড়ি সূত্রে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।