শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2022, 08:26 সকাল • 240 বার পঠিত
রাজধানীতে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার

ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরো কৃত্রিম সংকট দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চ পর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়।

আজ শনিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি।