শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা-ফেনসিডিল সহ গ্রেফতার ৪২

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2023, 11:30 দুপুর • 439 বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা-ফেনসিডিল সহ গ্রেফতার ৪২

ঢাকা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তাদের কাছ থেকে ৮৪৫ ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, ৫ কেজি ২৬২ গ্রাম গাঁজা, ৪৬ পিস ইনজেকশন, ৭ বোতল ফেনসিডিল, ৫ বোতল দেশি মদ ও ৩২ গ্রাম আইস জব্দ করা হয়।

জানা যায় গত শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।