শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 10:22 দুপুর • 261 বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ , রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে গ্রেফতার করেছে।  

 আটক করার সময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন, ৩০৮ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশি মদ, ১২ কেজি ৩৯০ গ্রাম গাঁজা ও ৩৩,৫৫৮ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গত সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

এর আগেও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।