শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2022, 10:44 দুপুর • 441 বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

ঢাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, এ সময় আটকদের কাছ থেকে ৪১৭ ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৯৭১ গ্রাম গাঁজা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও এক বোতল দেশি মদ জব্দ করা হয়।

 ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা করা হয়েছে বলেও জানান তিনি।