শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে কভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 14 এপ্রিল 2022, 12:06 দুপুর • 259 বার পঠিত
রাজধানীতে কভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

রাজধানী ঢাকার উত্তরায় একটি কভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। নিহতরা একে অন্যের আত্মিীয় বলে জানা গেছে। 

উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি ফেলে ড্রাইভার পালিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল দেখে মনে হয়েছে তিনজনকে চাপা দেওয়ার পর কভার্ড ভ্যানটি একজনকে হিঁচড়ে বেশ খানিকটা নিয়ে যায়। 

একজন নারী ও আরেকজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। অন্যজনতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশের ধারণা, এই তিনজন সেখানে কোনো গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের নাম অজুফা, এনামুল ও অনিক। অজুফা নামের নারী বাকি দুজনার ফুপু বলে জানা গেছে। তাদের বাড়ি নীলফামারিতে।