শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ডাকাতি-হত্যার ঘটনায় আটক ৬

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 11:14 দুপুর • 301 বার পঠিত
রাজধানীতে ডাকাতি-হত্যার ঘটনায় আটক ৬

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ডাকাতিসহ হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, বিমানবন্দর থানা এলাকায় একটি ডাকাতি ও হত্যা মামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান উপ-কমিশনার ওয়ালিদ।