শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2021, 06:59 বিকাল • 868 বার পঠিত
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে চালকরা। এতে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত প্রগতি সরণির নতুন বাজার সড়কে এ অবরোধ করে তারা। 

অবরোধের সময় নানা ধরনের বক্তব্য দেয় চালকরা।

এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ইঞ্জিনে রূপান্তর করা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ইজিবাইকও নিয়ন্ত্রণ করা হচ্ছে যা ক্রমান্বয়ে বন্ধ করে দেয়া হবে।