শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীসহ সারাদেশে রিমঝিম বৃষ্টি!

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2021, 09:40 সকাল • 819 বার পঠিত
রাজধানীসহ সারাদেশে রিমঝিম বৃষ্টি!

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারদেশে সকাল ৭টার পর থেকেই থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামীকাল বুধবারও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানীসহ সারাদেশে বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

এদিকে সাত সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কোথাও তেমন জলাবদ্ধতা দেখা না দিলেও অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই ছাতা মাথায় সড়কে চলাচল করতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।