রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 09:23 সকাল
•
880 বার পঠিত
আজ ঢাকা শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।
এর আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্যাস শাটডাউনের কাজের জন্য উল্লিখিত সময়ে এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।